ব্রাহ্মণবাড়িয়া থেকে হারানো অটো আখাউড়ায় উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া থেকে হারানো অটো আখাউড়ায় উদ্ধার

জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল থেকে গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) হারানো অটোরিক্সা আজ দুপুর ১২ টার দিকে আখাউড়া বাইপাস এলাকা থেকে ব্যাটারি বিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে অটোরিক্সার মালিক খোকন মিয়া

খোকন মিয়া জানান, গতকাল রাত দশটা পর্যন্ত অটোরিক্সাটিসহ ড্রাইভার গ্যারেজে না আসায় সন্দেহ হয়। তখন অন্যান্য ড্রাইভারসহ এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে ড্রাইভারের স্ত্রীকে খুঁজে বের করে জানা যায় তিনি যে বাড়িতে কাজ করেন সেই বাড়িতেই থাকেন এবং ড্রাইভার এখানে আসেনি। তারপরও ড্রাইভারকে খুঁজতে আজ সকাল থেকে সবার সাথে তিনিও বের হন। সকালের দিকে খোঁজাখুঁজির সময় এক সিএনজি ড্রাইভার বলেন আখাউড়া বাইপাস এলাকায় পরিত্যক্ত অবস্থায় গতকাল সন্ধ্যা থেকে একটি অটোরিক্সা দেখা গেছে। সেই সূত্র ধরেই মালিক মোড়াইলের খোকন মিয়া আখাউড়া ছুটে আসেন। আখাউড়া বাইপাস এলাকায় পড়ে থাকা অটোরিক্সাটি তার বলে সনাক্ত করেন তবে গাড়িতে ব্যাটারি পাওয়া যায়নি। ব্যাটারির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা এবং ড্রাইভার এ কাজ করেছেন বলে তিনি অভিযোগ করেন।
আখাউড়া বাইপাস এলাকার কালাম মিয়ার বাসার পাশে অটোরিক্সাটি গতকাল বিকাল থেকে কে বা কারা রেখে গেছেন বলে কালাম মিয়া জানান। তিনি আরো জানান, ভোরেও অটোরিক্সাটি পড়ে থাকতে দেখে পাশের বাসার সুমন মিয়া এবং কালাম মিয়ার সন্দেহ হয়। তাই তিনি সিএনজি স্ট্যান্ডের লোকজন এবং স্থানীয় একজন সাংবাদিককে অবগত করে আখাউড়া থানার পুলিশকে জানাতে ফোন করেন। এর ভিতরে খোকন মিয়াও এসে হাজির হন।

অটোরিক্সাটির ড্রাইভারের স্ত্রী জানান, স্বামীর সাথে দীর্ঘদিন তার সম্পর্ক খারাপ। তাই তিনি যে বাসায় কাজ করেন তাদের ওখানেই ভাড়া থাকেন। তার স্বামীর দ্বারা একাজ করা অসম্ভব নয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
13 September 2025

ব্রাহ্মণবাড়িয়া থেকে হারানো অটো আখাউড়ায় উদ্ধার

নিউজ লিংক কমেন্টসে