থেমে থেমে বৃষ্টি : ভোগান্তিতে জন সাধারণ

থেমে থেমে বৃষ্টি : ভোগান্তিতে জন সাধারণ

চ্যানেল নিউজ ডেস্ক : রাজধানী ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস। পূর্বাভাসের বাস্তবতাও দেখা যাচ্ছে রাজধানীতে। রাত থেকেই রাজধানীতে কিছুটা ভারী বৃষ্টি ঝড়ছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষসহ অফিসগামীরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার এক বার্তা এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে বর্তমানে তেলেঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্র প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী কমতে পারে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 September 2025

থেমে থেমে বৃষ্টি : ভোগান্তিতে জন সাধারণ

নিউজ লিংক কমেন্টসে