প্রযুক্তিকে ব্যবহারের সময় এসেছে : প্রধান উপদেষ্টা

প্রযুক্তিকে ব্যবহারের সময় এসেছে : প্রধান উপদেষ্টা

চ্যানেল নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ এখন বহু রকমের উদ্যোক্তা হয়েছে। প্রযুক্তির কারণে উদ্যোক্তা হওয়ার আরও সুযোগ তৈরি হচ্ছে। প্রযুক্তি আমাদেরকে সমস্ত কাজে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেটার দিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, আমরা প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতাকে কেন্দ্র করে যেখানে যেতে চাই, সেখানে যাওয়ার সুযোগ করে দিতে চাই। আশা করি, এই কাজে পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “প্রযুক্তিকে ব্যবহারের সময় এসেছে : প্রধান উপদেষ্টা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 September 2025

প্রযুক্তিকে ব্যবহারের সময় এসেছে : প্রধান উপদেষ্টা

নিউজ লিংক কমেন্টসে