জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) ইরফান আহমেদকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করে।
গ্রেফতার ইরফান আহমেদ চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ আব্দুস সাত্তার জানান, ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভাঙচুর ও লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রামের রাউজান থানার ওসির সাথে যোগাযোগ করে তার একাধিক মামলার বিষয় নিশ্চিত করা হয়েছে।
https://shorturl.fm/VKech