দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া দিয়ে ভারতে পাঠালো ১২শ কেজি ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া দিয়ে ভারতে পাঠালো ১২শ কেজি ইলিশ

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চারটি পিকআপে করে মাছগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১ হাজার ৫২৫ টাকা। এসব ইলিশ ভারতে রপ্তানি করেছে যশোরের বেনাপোলের মাহতাব অ্যান্ড সন্স। মাছের আমদানিকারক আগরতলার পরিতোষ বিশ্বাস।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

2 responses to “দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া দিয়ে ভারতে পাঠালো ১২শ কেজি ইলিশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
18 September 2025

দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া দিয়ে ভারতে পাঠালো ১২শ কেজি ইলিশ

নিউজ লিংক কমেন্টসে