রূপচাঁন গোস্বামী হৃদয়, চ্যানেল নিউজ : নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অভিযুক্ত কর্মচারী হলেন মো. আবু সুফিয়ান মোল্লা। তিনি সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন।
অভিযোগ ও কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, আবু সুফিয়ান মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা সমীচীন বলে মনে করছে কর্তৃপক্ষ।
এই কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। আদেশে যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি. এম. আতিকুর রহমান স্বাক্ষর করেছেন।
https://shorturl.fm/Nl0VO
https://shorturl.fm/eS4Dj
https://shorturl.fm/aC2nv
https://shorturl.fm/IvkYU
https://shorturl.fm/0uUC3
https://shorturl.fm/qTTQg
https://shorturl.fm/CzWTQ
https://shorturl.fm/1xJTS
https://shorturl.fm/ATIes
https://shorturl.fm/Ea3ku
https://shorturl.fm/UU06G
https://shorturl.fm/4yyJ5
https://shorturl.fm/tBe3s
https://shorturl.fm/dEg4j
https://shorturl.fm/i8TBd
https://shorturl.fm/C48ti
https://shorturl.fm/5msso