জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এস আই (নিরস্ত্র) আশিস সূত্রধর এবং এ এস আই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোবাইল ডিউটি কালীন সময়ে ২৬ অক্টোবর ২০২৫ তারিখ, ৬ঃ৩০ এর দিকে আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, দেবগ্রাম নয়াবাজার সাকিনে জয়ের সেলুনের সামনে আখাউড়া টু মোগড়াগামী পাকা সড়কের উপর হইতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ০১টি ইজিবাইক সহ নাজমুল(৩৫), পিতা-মৃত ধন মিয়া, মাতা-আনোয়ারা বেগম, সাং-কোড্ডা(কোড়াবাড়ি), থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং সবুজ হরিজন(৩২), পিতা-মৃত অনিল হরিজন, মাতা-কলসী হরিজন, সাং-রেলওয়ে হরিজন কলোনী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত চোলাই মদ ও ইজিবাইক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
আজ আখাউড়া পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
https://shorturl.fm/Jb8ps
https://shorturl.fm/xXeT4
https://shorturl.fm/UqE67
https://shorturl.fm/kfm2G
https://shorturl.fm/Ekn82