ব্রাহ্মণবাড়িয়া আলোর দিগন্ত সামাজিক সংগঠন এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সম্মাননা স্মারক

ব্রাহ্মণবাড়িয়া আলোর দিগন্ত সামাজিক সংগঠন এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সম্মাননা স্মারক

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া আলোর দিগন্ত সামাজিক সংগঠন এর ৪র্থ বর্ষ পেরিয়ে ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে ২০তম বার বা এর অধিক রক্তদাতা ও রক্ত সংগ্রহে বিভিন্ন সামাজিক সংগঠনে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার ১২ জুন সকাল ১১ টায় নরসিংসার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, ব্রাহ্মণবাড়িয়া আলোর দিগন্ত সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী আব্দুল্লাহ মহসিন।
সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া আলোর দিগন্ত সামাজিক সংগঠনে সহ সভাপতি মোহাম্মদ শাকেরুজ্জমান।
বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ফরহাদ হোসাইন, নাজাত মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ সেলিম মিয়া, মো: ইসহাক আল মামুন, মোঃ হাবিবুর রহমান, মো: এরশাদ আল মানসুর, মোহাম্মদ শামীম মোল্লা, নাজাত মোহাম্মদ শফিকুল ইসলাম, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ সাব্বির খাঁন ও মোহাম্মদ শাকেরুজ্জামান শেখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্রাহ্মণবাড়িয়া আলোর দিগন্ত সামাজিক সংগঠনের উপদেষ্টা মোঃ মাহফুজুর রহমান পুষ্প এবং শামসুল হক মাষ্টার।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 June 2025

ব্রাহ্মণবাড়িয়া আলোর দিগন্ত সামাজিক সংগঠন এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সম্মাননা স্মারক

নিউজ লিংক কমেন্টসে