কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষ : একই পরিবারের ৫ জন নিহত

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষ : একই পরিবারের ৫ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি, চ্যানেল নিউজ : কক্সবাজারে চকোরিয়া বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে চার নারী ও একটি শিশু রয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও মাইক্রোবাস দুটি বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষ : একই পরিবারের ৫ জন নিহত”

  1. 888SLOT says:

    888SLOT có hệ thống cảnh báo biến động tài khoản – bạn sẽ nhận thông báo push ngay khi có giao dịch nạp/rút hoặc số dư thay đổi đột ngột. TONY02-02O

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
05 November 2025

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষ : একই পরিবারের ৫ জন নিহত

নিউজ লিংক কমেন্টসে