ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ৫৪৫ টি ইয়াবাসহ আটক এক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ৫৪৫ টি ইয়াবাসহ আটক এক

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫৪৫ টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শামীম খাঁন (৩৭) নামের একজনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
আখাউড়া থানা পুলিশের আজ পাঠানো প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন এর নেতৃত্বে এস.আই (নিরস্ত্র) মোঃ এমরান হোসেন ও  সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায়  মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ০৭.৩০ এর দিকে আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ খড়মপুর সাকিনে কোড্ডা রেলক্রসিং এর পূর্ব পাশে খাদেম ফিসারিজ পুকুরের সামনে আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া গামী বাইপাস পাকা রাস্তার উপর হইতে তল্লাশী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ৫৪৫ (পাঁচশত পঁয়তাল্লিশ) টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শামীম খাঁন (৩৭), পিতা- মৃত ফরিদ খান, সাং-মেরাশানী, ইউপি-সিংগারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে আটক করা হয়। উপরোক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ৫৪৫ টি ইয়াবাসহ আটক এক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
05 November 2025

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ৫৪৫ টি ইয়াবাসহ আটক এক

নিউজ লিংক কমেন্টসে