অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাব এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এছাড়া ড্যাব কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, জেলা ড্যাব এসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আক্তার হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালের সার্বিক চিত্র তুলে ধরেন। ৯ টি উপজেলা এবং ৩৫ লক্ষাধিক জনসংখ্যার একমাত্র চিকিৎসার কেন্দ্রবিন্দ হল ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হসপিটাল। অথচ রোগী ভর্তি থাকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ এর ও অধিক। বহির্বিভাগে তিন হাজারের ও বেশি রোগী আসে। এত সব রোগীর চিকিৎসা চিকিৎসা দিতে গিয়ে আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি।
৫ আগস্ট ২০২৪ এর পরে অর্থাৎ ফ্যাসিবাদ সরকারের পতনের পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালের স্টাফ ও কর্মকর্তা কর্মচারী পূর্বের মতো অফিস টাইমে প্রাইভেট চেম্বার করেনা এবং আমরা সকলে নির্দিষ্ট সময়ে সদর হসপিটালে প্রবেশ করি এবং শেষ সময় পর্যন্ত অবস্থান করি।
প্রধান অতিথির ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বক্তব্যে বলেন ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল কে আধুনিক ডায়ালাইসিস সহ ৫০০ শয্যা বিশিষ্ট সদর হসপিটালে রুপান্তরিত করা হবে।
শুধু তাই নয় ব্রাহ্মণবাড়িয়ায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বক্তব্যে বলেন যে, অতীতে ফ্যাসীবাদ সরকারের দোসররা যেরুপ কর্ম কান্ড করেছে আমরা বর্তমানে তা থেকে শিক্ষা নিয়ে জনগনের আস্থাও ভালোবাসার মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রা ও চিকিৎসা সেবাকে এগিয়ে নিয়ে যাবো।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান বক্তারাও বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল কে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।
https://shorturl.fm/1rvDr
https://shorturl.fm/qIcE0