ব্রাহ্মণবাড়িয়ায় “গণতন্ত্রের পথে কোনো স্বৈরাচার নয়” শীর্ষক গোলটেবিল আলোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় “গণতন্ত্রের পথে কোনো স্বৈরাচার নয়” শীর্ষক গোলটেবিল আলোচনা

মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে, চ্যানেল নিউজ :
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণদের উদ্যোগে ‘গণতন্ত্রের পথে কোনো স্বৈরাচার নয়’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ১৪ নভেম্বর বিকাল ৩টায় শহরের ইয়াদ কমপ্লেক্সের ৪র্থ তলায় অনুষ্ঠিত এ আলোচনায় সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদ।

রাজনৈতিক দলের তরুণ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বুমা)-এর সহ-সভাপতি আবেদুর আর শাহীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য আরিফ বিল্লাহ আজিজি। আলোচনায় আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের ওমর ফারুক, সাংবাদিক দেলোয়ার হোসাইন মাহদি, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সাবের হোসেন, খেলাফত মজলিশের ইস্রাফিল প্রমুখ।

বক্তারা বলেন, গণতন্ত্র হলো জনগণের অধিকার রক্ষার সবচেয়ে শক্তিশালী কবজ। জনগণ গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত থাকলেই দেশে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা পেতে পারে না। তরুণ প্রজন্মকে রাজনৈতিক সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাকির, বায়জিদ খান, সাইদ আহমেদ প্রমুখ।

গোলটেবিল আলোচনায় সার্বিকভাবে গণতন্ত্র রক্ষা, রাজনৈতিক সহনশীলতা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

2 responses to “ব্রাহ্মণবাড়িয়ায় “গণতন্ত্রের পথে কোনো স্বৈরাচার নয়” শীর্ষক গোলটেবিল আলোচনা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 November 2025

ব্রাহ্মণবাড়িয়ায় "গণতন্ত্রের পথে কোনো স্বৈরাচার নয়" শীর্ষক গোলটেবিল আলোচনা

নিউজ লিংক কমেন্টসে