জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার রেলওয়ে জংশনের পশ্চিম পাশে রুপনগর এলাকায় তিতাস নদীতে ভাসমান অবস্থায় মো. তৌহিদ আহাম্মদ খান (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
মৃত তৌহিদ আহাম্মদ খান অত্র পৌরসভার দেবগ্রাম দক্ষিণ পূর্বপাড়ার বাসিন্দা মৃত ফরিদ আহাম্মদ খানের পুত্র। তাৎক্ষণিকভাবে ভাবে তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।
তৌহিদ আহাম্মদ খানের পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে পুলিশের সাথে সহযোগিতা করে লাশ টি থানায় নিয়ে আসেন। তার পরিবারে স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে আছে। তিনি প্রতিবন্ধী ও শারীরিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানা যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ছমিউদ্দিন বলেন আখাউড়া দেবগ্রামের তৌহিদ আহমদ খানের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
https://shorturl.fm/vE8WZ
https://shorturl.fm/HEdmq
https://shorturl.fm/FRx0n