ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে তল্লাশী ও নজরদারী বৃদ্ধি বিজিবির

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে তল্লাশী ও নজরদারী বৃদ্ধি বিজিবির

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল কার্যক্রম, তল্লাশী অভিযান ও নজরদারী বৃদ্ধি করেছে। সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া নাশকতা কার্যকলাপে জড়িত কোন সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সে বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা অংশ হিসেবে এ সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
 সীমান্ত এলাকায় যেকোন অপরিচিত লোকসমাগম এবং যানবাহন সমূহ তল্লাশীর মাধ্যমে অপরধীদের সনাক্ত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ৬০ বিজিবি।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের অবৈধভাবে সীমান্ত পারাপার রোধকল্পে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। এ ব্যাপারে বিজিবি অভিযান অব্যহত থাকবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে তল্লাশী ও নজরদারী বৃদ্ধি বিজিবির”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
13 December 2025

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে তল্লাশী ও নজরদারী বৃদ্ধি বিজিবির

নিউজ লিংক কমেন্টসে