ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,  চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালের চিরচেনা মুহূর্ত পরিণত হয় স্বজন হারানোর বিষাদে।

নিহত শিশুদের একজন হলো, সাড়ে তিন বছরের মরিয়ম আক্তার। সে বিহাইর পশ্চিমপাড়া গ্রামের মো. কাউসার মিয়ার মেয়ে। অন্যজন আড়াই বছর বয়সী সাহিদা আক্তার। তার বাড়ি সদর উপজেলার ধানসার গ্রামে হলেও সে বেড়াতে এসেছিল তার নানা বাড়ি বিহাইরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির উঠানে একসাথে খেলছিল দুই শিশু। একসময় পরিবারের চোখের আড়ালে তারা পুকুরের দিকে চলে যায়। অনেকক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠা লাশ দেখে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 June 2025

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ লিংক কমেন্টসে