নোয়াখালীতে গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

নোয়াখালীতে গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি, চ্যানেল নিউজ : নোয়াখালীর বেগমগঞ্জে গাছ থেকে পড়ে মো.ইউছুফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউছুফ একই গ্রামের চাপরাশি বাড়ির হাসানুরজ্জামানের ছেলে।

নিহতের জেঠাতো ভাই এ.কে. এম শাহজাহান জানান, সকাল ১০টার দিকে ইউছুফ খেতে ধানের বীজতলা করার জন্য নিজেরদের আম গাছের ডালপালা কাটতে গাছে উঠেন। ওই সময় অসাবধানতাবশতঃ গাছ থেকে জলাধারের পানিতে পড়ে যান। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, নিজেদের গাছ কাটতে গিয়ে পড়ে মারা যায় যুবক। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করেছে স্বজনেরা।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “নোয়াখালীতে গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের”

  1. 188V says:

    Hệ thống khuyến mãi tại 188V không chỉ hấp dẫn mà còn rất thực tế: từ tiền cược miễn phí không cần nạp, hoàn trả tuần lên tới 2%, đến quà sinh nhật và ưu đãi VIP theo cấp bậc – chơi càng nhiều, lợi càng lớn. TONY01-26H

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 December 2025

নোয়াখালীতে গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

নিউজ লিংক কমেন্টসে