অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

চ্যানেল নিউজ ডেস্ক : সাধারণত ফেব্রুয়ারি মাসের প্রথম দিন দেশে শুরু হয়ে আসছে অমর একুশে বই মেলা। তবে এবার জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে বাংলা একাডেমির আয়োজনে এই বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা–২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলার উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়।

এ সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

এছাড়া বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
17 December 2025

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

নিউজ লিংক কমেন্টসে