নাসিরনগরের ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন

নাসিরনগরের ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন

নাসিরনগর প্রতিনিধি, চ্যানেল নিউজ :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ ও জেলা নির্বাচন কর্মকর্তা।
আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার নাসিরনগর থানাধীন রতনপুর, পতইর, ফুলকারকান্দি, ধানতলিয়া, ঘুজিয়াখাই, চাতলপাড় এলাকাসহ বিভিন্ন ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।
 এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
18 December 2025

নাসিরনগরের ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন

নিউজ লিংক কমেন্টসে