আগামীকাল খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুগঞ্জ-সরাইলে পৃথক দোয়া

আগামীকাল খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুগঞ্জ-সরাইলে পৃথক দোয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ-সরাইলে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য দোয়া মাহফিল ৪ জানুয়ারি সকাল ১০টায় আশুগঞ্জ বিএনপি এবং বিকাল ৩টায় সরাইল বিএনপির উদ্যোগে হবে।

আশুগঞ্জ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আশুগঞ্জ হাই স্কুল মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

সরাইল বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত জোট প্রার্থী, খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব।

আয়োজক সূত্রে জানা যায়, দোয়া মাহফিলে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম–এর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাশায়েখ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে আশুগঞ্জ ও সরাইল উপজেলার সর্বস্তরের বিএনপি, জমিয়তসহ জোটভুক্ত দলগুলোর নেতাকর্মী ও সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “আগামীকাল খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুগঞ্জ-সরাইলে পৃথক দোয়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
03 January 2026

আগামীকাল খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুগঞ্জ-সরাইলে পৃথক দোয়া

নিউজ লিংক কমেন্টসে