ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি : কর্তৃপক্ষ নিরব

ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি : কর্তৃপক্ষ নিরব

মোঃ নাজিম উল্লাহ নাজু, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায় আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। সংগঠিত হচ্ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার মোঃ নাজিম উল্লাহ নাজু।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার সরকার পাড়া, মৌলভী হাটি, সৈয়দ আবদুল বারী শাহ মাজার রোডের কয়েকটি বস্তিতে, দরগাহ মহল্লায় প্রতিনিয়ত থাকে নেশাখোরদের আড্ডা। নেশাখোররা এলাকার সকল অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত।
এলাকায় চুরি ও ছিনতাইয়ের মত জঘন্যতম অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ওরা। এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।  মুখ খুললেই প্রাণ নাশের হুমকী আসে। আইনশৃঙ্খলা বাহিনী এসব দেখার পরেও না দেখার ভান করে মুখে কুলুপ এটে বসে আছে। মনে হচ্ছে এসব দেখার মতো কেউ নেই।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জের সাথে জানতে চাইলে তিনি বলেন- ইতিমধ্যেই উল্লেখিত এলাকায় অভিযান চলমান আছে। প্রয়োজনে রাত্রিকালীন পুলিশী টহল বৃদ্ধি করা হবে।
কিন্তু জনগণ জানান, পুলিশের রাত্রিকালীন টহল তেমন একটা চোখে পড়েনা। এলাকাটি ২ নং পুলিশ ফাঁড়ির আওতায় হলেও ফাঁড়ির পুলিশ কখনো এখানে আসেনা।
এলাকাবাসী এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের আশু কঠোর হস্তক্ষেপ কামনা করছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
13 June 2025

ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি : কর্তৃপক্ষ নিরব

নিউজ লিংক কমেন্টসে