আশুগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী ডা: ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী পালিত

আশুগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী ডা: ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী পালিত

তানভীর হাসান তৌফিক, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সাবেক প্রতিমন্ত্রী ডা: ফরিদুল হুদার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবরস্থান জিয়ারত, হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ, আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে আশুগঞ্জের কামাউড়ায় ডা: ফরিদুল হুদার কবর স্থানে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো শেষে হত দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পরে মরহুমের প্রতিষ্ঠিত কামাউড়া শহীদ স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে মরহুমের স্মৃতিচারণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল বারী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়-২ আসনে বিএনপি জোট প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জোনায়েদ আল হাবিব।

সহকারী শিক্ষক মোহাম্মদ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মরহুমের ছেলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য ডা: নাজমুল হুদা বিপ্লব, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রৌশন আলম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আরমান উদ্দিন পলাশ।

এছাড়াও সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক, সাবেক জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম খোকন, মরহুমের ছেলে পিজি হাসপাতালের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর বদরুল হুদা পল্লব, প্যাপের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডাক্তার রাসেল হুদা।
পরিচালক খালেদ বিন হাবীব রুমেল, পরিচালক আক্তার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন ফরিদুল হুদা বিপ্লব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ, চিকিৎসক, বীরমুক্তিযোদ্বা,সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন।

তিনি তার এলাকার মানুষের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন। চিকিৎসা সেবার জন্য হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় কাজে তার অবদানের জন্য তিনি সব সময় মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।

 

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 January 2026

আশুগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী ডা: ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ লিংক কমেন্টসে