জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা রাতে

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা রাতে

চ্যানেল নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে নির্বাচনী আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা আজ রাত ১১টায় দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জামায়াতের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, ১৪ জানুয়ারি এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, অনিবার্য কিছু কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এখনো কিছু প্রস্তুতি বাকি রয়েছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের নতুন তারিখ জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়। আমন্ত্রণপত্রে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের লক্ষ্যে বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা হলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল। তবে পরবর্তীতে সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হলেও আজ রাত ১১টায় আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
15 January 2026

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা রাতে

নিউজ লিংক কমেন্টসে