কবিতা : সোনার মদিনা : আমান উদ্দিন

কবিতা : সোনার মদিনা : আমান উদ্দিন

“সোনার মদিনা”

লেখক : আমান উদ্দিন
তারিখ : ৩০ শে মে ২০২৫,

তোমরা কে যাওরে ঐ যে
সোনার মদিনায়,
আমার সালাম পৌঁছে দিও
নবীজির রওজায়।

মদিনাতে ঘুমিয়ে আছেন
দ্বীনের নবী,
যিনি ছিলেন ছায়া ছাড়া
নূরের ছবি।

সৃষ্টিকর্তা ত্রিভুবন করেছে
সৃজন যার জন্য,
যে নবীর শুভাগমনে ধরা
হয়েছে ধন্য।

মহানবীর পবিত্র পদধূলায়
দুনিয়া উজালা,
উম্মতের দরদী নবী (সাঃ)
নূরে কামলিওয়ালা।

মহানবীর আদর্শে রূপায়ণ
করলে জীবন,
মানবজীবন সার্থক হয়ে
স্বর্গীয় হবে মরণ।

আল্লাহর কাছে গণ্য হবে
হয়ে পুণ্যবান,
বিনা হিসাবে জান্নাতের
করবে মেহমান।
০০০@@০০০
লন্ডন
যুক্তরাজ্য।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
13 June 2025

কবিতা : সোনার মদিনা : আমান উদ্দিন

নিউজ লিংক কমেন্টসে