ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

চ্যানেল নিউজ ডেস্ক : দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে তার এই সফর। ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। সোমবার (২৬ জানুয়ারি) গুলশান ৯০ নম্বরে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের চেয়ারম্যানের ময়মনসিংহের নির্বাচনী সফর সম্পর্কে জানান কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য মাহ্দী আমিন।

এদিকে তারেক রহমানের সফর উপলক্ষে সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। এতে দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেন, সড়কপথে মঙ্গলবার বেলা ২টায় তারেক রহমান ময়মনসিংহে পৌঁছে সার্কিট হাউজ মাঠের সমাবেশে অংশ নেবেন।
আলম বলেন, এর আগে ২০০৩ সালে তারেক রহমান ময়মনসিংহে এসেছিলেন। উনার আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বসিত। সার্কিট হাউজ মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
26 January 2026

ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

নিউজ লিংক কমেন্টসে