চ্যানেল নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি আসনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ইসির পরিচালক (জনসংযোগ) তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১৩টি আসনে জয়লাভ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, এনসিপি ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৮টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া ৩টি আসনের ফল স্থগিত ঘোষণা করেছে ইসি।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সার দেশে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে রাতভর ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে ইসি।
Monetize your audience with our high-converting offers—apply today!
Invite your network, boost your income—sign up for our affiliate program now!
Invite your network, boost your income—sign up for our affiliate program now!