রাষ্ট্রপতি পদে নজরুল-ইউনূসসহ আলোচনায় যারা

রাষ্ট্রপতি পদে নজরুল-ইউনূসসহ আলোচনায় যারা

চ্যানেল নিউজ ডেস্ক : প্রায় দুই যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই নির্বাচনে জয়ী হয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হবেন বলে দলের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপতির পদ নিয়েও আলোচনা শুরু হয়েছে। দলের সূত্র জানায়, অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। নজরুল ইসলাম খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, তবে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে যুক্ত আছেন এবং কুয়েতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘদিনের অবদান ও অভিজ্ঞতা দলীয় ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. মুহাম্মদ ইউনূসকেও রাষ্ট্রপতি পদে রাখা নিয়ে দলীয় আলোচনায় রয়েছে। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরী ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর নামও আলোচনায় এসেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি একাই ২০৯টি আসনে জয় পেয়েছে, আর জোটের শরিকরা পেয়েছেন আরও ৩টি আসন। সংরক্ষিত নারী আসনসহ জোটের আসনসংখ্যা আরও বাড়বে। বিএনপি সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই প্রকাশিত হবে, যার পরই সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

2 responses to “রাষ্ট্রপতি পদে নজরুল-ইউনূসসহ আলোচনায় যারা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 February 2026

রাষ্ট্রপতি পদে নজরুল-ইউনূসসহ আলোচনায় যারা

নিউজ লিংক কমেন্টসে