জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গাজীর বাজার এলাকার আখাউড়া থেকে আগরতলা যাওয়ার সড়কের প্রেসিডেন্ট সড়কের সামনে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী পুরুষ সহ ১ জন নিহত এবং ৪ জন গুরুতর জখম হয়েছে। সোমবার রাত ১০ টার সময় এঘটনা ঘটে।
জানা যায়, নিহত শ্রাবণ মিয়া মোটরসাইকেল ড্রাইভ করে আখাউড়ার দিকে যাচ্ছিল পিছনে বসা ছিল আক্তার এবং বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে অটোচালক আসার সময় এ দূর্ঘনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পৌরসভার মসজিদ পাড়ার সবজি বিক্রেতা মো. রাজু মিয়ার ছোট ছেলে মো. শ্রাবণ মিয়া (২৫) নিহত হয়েছে।
আহতরা হলেো, মোগড়া এলাকা মোটরসাইকেল আরোহী মো. আক্তার হোসেন। অটো ড্রাইভার আনন্দপুরের গ্রামের ফারুক মিয়া। একই গ্রামের অটোরিকশার যাত্রী আমেনা বেগম মুসা মিয়া।
নিহত শ্রাবণ মিয়া বাবার ব্যবসা দেখাশুনার পাশাপাশি খুব ভালো ক্রিকেট খেলতেন। এ ঘটনায় এলাকার মানুষ শোকাহত।
Leave a Reply