তোফাজ্জল হোসেন, চ্যানেল নিউজ : পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রাকে করে টিসিবির পন্য বিক্রি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূইয়া।
প্রত্যেককে ৭০ টাকা কেজি দরে দুই কেজি করে মশুর ডাল, ১১৫ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল, ৮০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে ১ কেজি ছোলা বুট ও ৮০ টাকা কেজি দরে ৫০০গ্রাম খেজুর দেয়া হয়।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূইয়া জানান, বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে বিশেষ ট্রাক সেলের মাধ্যমে পন্য বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ট্রাকে ৪০০ ভোক্তার পণ্য বিক্রি করা হবে। মঙ্গলবার পৌর এলাকার সদর উপজেলা পরিষদ চত্ত্বও, ফুলবাড়িয়া, লোকনাথ উদ্যানে (ট্যাঙ্কেরপাড়) ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল মাহমুদ, সদর উপজেলা ইউসিসিএ লি. চেয়ারম্যান আলী আজম, ট্যাগ অফিসার সমরেশ চন্দ্র দাশ গুপ্ত উপস্থিত ছিলেন।
Leave a Reply