আশুগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

আশুগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

তানভীর হাসান তৌফিক, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : “দূর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়বো”

এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে
র‍্যালী ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে মঙ্গলবার (১০মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরা থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করা হয়।

আশুগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমাছ উদ্দিনের পরিচালনায়,
এতে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার কাজী রবিউস সারোয়ার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জলিল কাইসার খোকন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূর জাহান বেগম। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান,
উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ রাফি উদ্দিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,উপজেলা নির্বাচন কমিশনার সোহরাব হোসেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহানা সুলতানা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ,এইচ,এম শাহরিয়ার রসূল,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার বাপ্পী সরকার,উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমা বেগম,উপজেলা তথ্য অফিসার শারমিন ভূইয়া সহ এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তার নেতৃত্বে ও অন্যান্য সদস্যরা অগ্নিনির্বাপণ বিষয়ে একটি মহড়া প্রদর্শন করেন। মহড়ায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে দ্রুত নিয়ন্ত্রণে আমায় যায় এবং প্রাথমিকভাবে কী ধরণের ব্যাবস্থা গ্রহণ করতে হয় তা দেখানো হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া উস্থিতিত সবাইকে বলেন,
দূর্যোগ মোকাবিলা সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুত থাকার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান করেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 March 2026

আশুগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

নিউজ লিংক কমেন্টসে