আখাউড়ায় চার ডাকাত গ্রেফতার

আখাউড়ায় চার ডাকাত গ্রেফতার

জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতির সময় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ১০/১২ জন পালিয় যায় বলে জানানো হয়।
পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,  বুধবার ১১ মার্চ ২০২৬ তারিখ, রাত ৪ঃ৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ লালবাজার রেলক্রসিং পাকা রাস্তার উত্তর পাশে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ছোটাছুটি করে দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে অফিসার ফোর্সের সহায়তায় ১। হানিফ (২৭), পিতা-মৃত নাসির, মাতা-সোহেদা বেগম, সাং-শান্তিনগর, থানা- আখাউড়া, জেলা-ব্রাক্ষণাবড়িয়া, ২। ইয়াছিন (২৫), পিতা-জাসু মিয়া, মাতা- জুলেখা, সাং-গোপিনাথপুর, থানা-কসবা, জেলা-ব্রাক্ষণবাড়িয়া, ৩। মোঃ অপু (২৬), পিতা-খোকন মিয়া, মাতা- জাহানারা বেগম, সাং-রেলওয়ে পূর্ব কলোনী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৪। মো: সৈকত (২২), পিতা- গোলাপ মিয়া, মাতা- জোসনা বেগম, সাং- শান্তি নগর, থানা- আখাউড়া, জেলা-ব্রাক্ষণবাড়িয়া’দেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী ও পালিয়ে যাওয়া আসামীদের ফেলে যাওয়া ০১। ০২(দুই) টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী রাম দা, ২। ০১টি ষ্টিলের তৈরী ছুরি, ০৩। ০১টি  সুইচ গিয়ার ছুরি, ০৪। ০১টি কাঠের বাটযুক্ত রাম দা,  ০৫। ০১টি প্লাষ্টিকের বাটযুক্ত ছুরি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
11 March 2026

আখাউড়ায় চার ডাকাত গ্রেফতার

নিউজ লিংক কমেন্টসে