আশুগঞ্জ প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুক্রবার (১০ এপ্রিল) দুপুর একটার সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সেসময় আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতু টোলপ্লাজা এলাকা থেকে ( ০১টি) হলুদ রংয়ের পিকআপ গাড়ি আটক করে। এ সময় পুলিশ পিকআপটি তল্লাশী করে ( ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধারসহ ( ০১জন ) মাদক কারবারীকে গ্রেফতার করে। সেসময় উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম, আরফাতুল ইসলাম (২৪) সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার খাড়েরা গ্রামের মোঃ ইমান উদ্দিন’র ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানান আশুগঞ্জ থানা পুলিশ।
Leave a Reply