আখাউড়ায় বেদেদের সাথে সাংবাদিকদের বৈশাখ উদযাপন

আখাউড়ায় বেদেদের সাথে সাংবাদিকদের বৈশাখ উদযাপন

জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ আখাউড়া প্রেস ক্লাবের উদ্যোগে বাইপাস এলাকার অস্থায়ী বেদে পল্লীতে বৈশাখ উদযাপনের আয়োজন করা হয়। বেদের জন্য খাবারের আয়োজন করে প্রেসক্লাব। ১২টি পরিবারের ৪০ জন সদস্য খাবার গ্রহন করে।
সাংবাদিকদের দেখাতে বেদে সর্দার বের করে নিয়ে এলেন বিষধর একটি সাপ, কালো রংয়ের। আরো আনা হলো দু’টি। দেখানো হলো সাপের খেলা। সাংবাদিকদের কেউ কেউ ভয়ে একটু দূরে। কেউবা সাহস করে ভিডিও করলেন, ছবি তুললেন। সাংবাদিকরা দুপুরে ঘন্টাখানেকের বেশি সময় কাটান বেদে পরিবারেরে সঙ্গে। বেদেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা শুনেন সাংবাদিকরা।
বাইপাস রোডে অবস্থানরত বেদে মো. রাসেল জানায়, তাদের খুব ভালো লাগছে। সাংবাদিকরা তাদের জন্য খাবারের আয়োজন করেছে। পছন্দ মতো খাবারের সব আয়োজন তারা কিনে দেয়। তাদের এখানেই রান্না করা হয়।
বেদে সর্দার মো. হারুণ বলেন, ‘পহেলা বৈশাখে সাপ খেলা দেখাতে আমাদের ডাক পড়ে। তবে এভাবে কেউ এসে খাবারের আয়োজন করে না। আমরা খুব আনন্দিত। সাংবাদিকরা আমাদের নানা বিষয় নিয়ে আলোচনা করে। আমরা আমাদের কষ্টের কথা তাদের কাছে তুলে ধরেছি।’
পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন বলেন, ‘সাংবাদিকদের এমন আয়োজনের কথা শুনে তাদের সঙ্গে বেদে পল্লীতে চলে আসি। খুব ভালো লেগেছে এ ধরণের ব্যতিক্রম আয়োজনটা।’
আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া বলেন, ‘আমরা লেখালেখির পাশাপাশি সমাজের দরিদ্র মানুষকে সহায়তা করি। এবার মনে হলো বেদে পরিবারের সঙ্গে বৈশাখ উদযাপন করি। সেই ইচ্ছা থেকেই ৪০জন বেদের জন্য তাদের ইচ্ছা মতো খাবারের আয়োজন করি। আমরা বেদে পল্লীতে গিয়ে সাপ খেলা দেখি। তাদের জীবনের সুখ দুখের কথা শুনি। ‘

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536