চ্যানেল নিউজ ডেস্ক : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুরের পথে উড়াল দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয় সাদিকে। সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে দুপুর ১টা ৫০ মিনিটে।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) হাদিকে নেওয়ার জন্য বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করে। দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি।

ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এখনো তার অবস্থা আশঙ্কাজনক। ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্কের অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রক্তচাপের ওঠানামা এবং হার্টবিট বাড়ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে নতুন করে আজ পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল টিম কোনো তথ্য প্রকাশ করেনি। রক্তচাপ এবং হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা চলছে।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

গত দুইদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। গতকাল এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত।

ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

চ্যানেল নিউজ ডেস্ক : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুরের পথে উড়াল দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে read more

আজ থেকে সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ সীমিত

চ্যানেল নিউজ ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট রুমে (এজলাসকক্ষে) আজ থেকে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী বা অপ্রত্যাশিত কোনো ব্যক্তির প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকবে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের read more

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আজ

চ্যানেল নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ read more

আনিস আলমগীর-শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

চ্যানেল নিউজ ডেস্ক : সন্ত্রাস বিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভ্যুলেশনারী read more

প্রধান উপদেষ্টাকে ফোন করে সমবেদনা প্রকাশ জাতিসংঘ মহাসচিবের

চ্যানেল নিউজ ডেস্ক : সুদানে ড্রোন হামলায় শান্তিরক্ষী মিশনে ছয় বাংলাদেশি মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। read more

বাংলাদেশের দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করল ভারত

চ্যানেল নিউজ ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রোববার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে কিছু দাবি জানিয়েছিল। এ দাবিগুলোকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। রোববার দুপুরে ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র read more

যেভাবে ভারতে পালাল হাদিকে গুলি করা ২ শুটার

চ্যানেল নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুইজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। রোববার (১৪ ডিসেম্বর) যমুনা টেলিভিশনের ময়মনসিংহ read more

ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ

চ্যানেল নিউজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ারঅ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। আজ read more

থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে

চ্যানেল নিউজ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হবে। রোববার (১৪ ডিসেম্বর) read more

হাদিকে হত্যাচেষ্টা : যেভাবে মোটরসাইকেল মালিককে আটক করলো র‌্যাব

চ্যানেল নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে (৪৩) আটক করেছে র‌্যাব। রোববার (১৪ ডিসেম্বর) read more

themesbazartvsite-01713478536