চিলোকূট চাকুরিজীবী এসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত 

চিলোকূট চাকুরিজীবী এসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : “ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী চিলোকূট গ্রামের পেশাজীবি সামাজিক সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক কল্যান এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে চিলোকূট গ্রামের সরকারী, বেসরকারী, স্বায়ত্তশাসিত চাকুরিজীবীদের সম্বনয়ে এই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। জনতা ব্যাংক কসবা শাখার ম্যানেজার এবং চিলোকূট চাকরিজীবী অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া পিটিআই এর সাবেক ইন্সট্রাক্টর  আবদুল আওয়াল, পানি উন্নয়ন বোর্ড এর সাবেক সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছগির উদ্দিন আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিন, চিলোকূট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহাঙ্গীর আলম, চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোতাসিম বিল্লাহ, রুপালী ব্যাংকের ম্যানেজার আসাদুর রহমান, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান এবং কৃষি ব্যাংকের ম্যানেজার সামছুল ইসলাম শামীম, বাসুদেব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুল আলম সরকার, মৈন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছগির উদ্দিন আহমেদ এবং আশুগঞ্জ সরকারখানার সিনিয়র অপারেটর সাইফুল আলম সোহেল।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ঈদুল আযহার পরের দ্বিতীয় দিন ৩০ মে বিকাল ৩ টায় চিলোকূট উচ্চ বিদ্যালয়ে ঈদ পুর্নমিলনী এবং সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
ঐ সভায় সংগঠনের উপদেষ্টা মন্ডলী এবং কার্যনির্বাহী কমিটি চূড়ান্তভাবে গঠন করা হবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
08 May 2026

চিলোকূট চাকুরিজীবী এসোসিয়েশন'র সাধারণ সভা অনুষ্ঠিত 

নিউজ লিংক কমেন্টসে