ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্যাংকার্স ফোরাম, কসবার আয়োজনে এবং যুগান্তর স্বজন সমাবেশ, কসবার সহযোগিতায় জনতা ব্যাংক কসবা শাখায় ব্যাংকার্স ফোরাম কসবার ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বর্ষপূর্তির কেক কাটা, আলোচনা সভা, কৃষি ব্যাংকের নবাগত ব্যবস্থাপককে বরন, সাংবাদিকগণকে সম্মাননা স্মারক প্রদান এবং ফটোসেশনের মাধ্যমে ব্যাংকার্স ফোরাম, কসবার বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান  সুন্দর এবং সফল ভাবে  সম্পন্ন হয়েছে।
ব্যাংকার্স ফোরাম, কসবার সাধারণ সম্পাদক, জনতা ব্যাংক কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরামের সভাপতি ইসলামী ব্যাংকের ম্যানেজার আবদুল কাইয়ুম, সোনালী ব্যাংকের ম্যানেজার ছানাউল হক সরকার, অগ্রণী ব্যাংকের ম্যানেজার নুরুল হক, কৃষি ব্যাংকের ম্যানেজার মহসিন, ব্র‍্যাক ব্যাংকের ম্যানেজার শফিউল্লা, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমান, ব্যাংক এশিয়ার ম্যানেজার নাসির উদ্দিন, সিটি ব্যাংকের ম্যানেজার সুব্রত, আল আরাফাহ ব্যাংকের ম্যানেজার ইয়াকুব আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন, উত্তরা ব্যাংকের ম্যানেজার শওকত হোসেন সহ কসবা উপজেলার বিভিন্ন ব্যাংকের ২৫ জন ম্যানেজার।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মো: কামাল উদ্দিন, উপজেলা প্রতিনিধি, দৈনিক ইনকিলাব, কসবা, যুগান্তর স্বজন সমাবেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক, যুগান্তর স্বজন সমাবেশ, কসবা।  স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকার্স ফোরামের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান করায় সকল ব্যবস্থাপক এবং সাংবাদিক প্রতিনিধিগনকে ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
22 April 2026

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন

নিউজ লিংক কমেন্টসে