আ. লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা দাবি : গ্রেপ্তার ৪

আ. লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা দাবি : গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : মিরপুরের পশ্চিম মনিপুরে একটি বাসায় ঢুকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)।

গতকাল রোববার মধ্যরাতে পশ্চিম মনিপুর এলাকার প্রতীক ভিলা নামে একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মিরপুর মডেল থানার বরাদ দিয়ে ডিসি জানান, রোববার রাতে গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন পশ্চিম মনিপুরের প্রতীক ভিলা নামের একটি বাসায় হামলা করেন। ওই বাসায় বসবাসরতদের জিম্মি করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা বিভিন্ন উপায়ে তাদের পাঁচ লাখ টাকা দেন। ঘটনা চলাকালীন রাত আনুমানিক ৩টায় পুলিশ ও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চাঁদার ১৬ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
07 July 2025

আ. লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা দাবি : গ্রেপ্তার ৪

নিউজ লিংক কমেন্টসে