৯-১ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

৯-১ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

চ্যানেল নিউজ ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আজ শ্রীলঙ্কাকে ৯–১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বপ্না-সাগরিকারা। পুরো ম্যাচজুড়ে একতরফা আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে চুরমার করে দেয় স্বাগতিকরা!

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই ফ্রি–কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার স্বপ্না রানী। এর ঠিক তিন মিনিট পরেই দ্বিতীয় গোল করেন ফরোয়ার্ড মুনকি আক্তার। একক প্রচেষ্টায় প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

প্রথমার্ধে আরও একটি গোল আসে সাগরিকার পা থেকে। ডান প্রান্ত থেকে আসা ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান তরুণ এই ফরোয়ার্ড। যদিও প্রথমার্ধে বাংলাদেশের আরও দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

বিরতির পর বাংলাদেশ আরও আগ্রাসী হয়ে ওঠে। একের পর এক আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণভাগ বিপর্যস্ত হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই মুনকি করেন তাঁর দ্বিতীয় গোল। এরপর সিনহা জাহান, শান্তি মার্ডি এবং রুপা আক্তার গোল করে ব্যবধান বাড়ান। সাগরিকা দুটি দারুণ ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

শেষ মুহূর্তে শ্রীলঙ্কা একটি সান্ত্বনার গোল পেলেও বাংলাদেশ ম্যাচ শেষ করে আরও একটি গোল দিয়ে। শান্তি মার্ডির পা থেকে আসে বাংলাদেশের নবম এবং শেষ গোলটি। এই জয় শুধু স্কোরবোর্ডে বড় ব্যবধান নয়, বরং দলগত দাপট এবং কৌশলগত পরিপক্বতারও নিদর্শন। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিও যে ভালোভাবে হয়েছে, তার প্রমাণ মিলেছে এই ম্যাচে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল-বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে দলগুলো। সর্বোচ্চ পয়েন্টধারী দলই হবে চ্যাম্পিয়ন।

আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের সঙ্গে দুটি ম্যাচ এবং ১৯ ও ২১ জুলাই যথাক্রমে শ্রীলঙ্কা ও নেপালের মুখোমুখি হবে মেয়েরা।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “৯-১ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ”

  1. 188V says:

    Nếu quá chán với kiểu cá cược truyền thống, anh em có thể đổi gió ngay sang sảnh chơi esport đỉnh cao 188V . Đây là xu hướng mới lạ, hứa hẹn mang tới phần thưởng hấp dẫn được đông đảo thành viên lựa chọn hiện nay. TONY03-02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
11 July 2025

৯-১ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

নিউজ লিংক কমেন্টসে