দুই সুপার ওভারের ম্যাচে আফগানদের হারাল প্রোটিয়ারা

দুই সুপার ওভারের ম্যাচে আফগানদের হারাল প্রোটিয়ারা

চ্যানেল নিউজ ডেস্ক : সুপারওভার মানেই ম্যাচের শেষভাগে যেন এক বাড়তি উত্তেজনা। সেই সুপারওভারও যদি টাই হয় তাহলে তাহলে সেই উন্মাদনা যেন পায় ভিন্ন মাত্রা। আজ এমনই বিরল মুহুর্তের সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমীরা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচটি প্রথমে ড্র হয়। টাই হওয়া ম্যাচটিতে ফলাফল পেতে শুরু হয় সুপারওভার, সেই সুপারওভারও ড্র হয়। পরে দ্বিতীয় সুপারওভারে আফগানিস্তানকে হারায় দক্ষিণ আফ্রিকা।

রায়ান রিকেলটন আর কুইন্টন ডি ককের জোড়া ফিফটিতে ১৮৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়ায় জয়ের পথে ছিল আফগানিস্তানও। তবে শেষদিকে টানা উইকেট হারিয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়ে আফগানরা। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩। হাতে ছিল এক উইকেট।

বোলিং প্রান্তে ছিলেন রাবাদার মতো অভিজ্ঞ পেসার। প্রথম ডেলিভারিটিই করলেন নো, পরের ডেলিভারি ওয়াইড! এরপর আরও একটি নো বল করেন। চতুর্থ বৈধ বলে ফজলহক ফারুকি রান আউটের ফাঁদে পড়লে ম্যাচ টাই হয়ে যায়। ১৯ দশমিক ৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয় আফগানিস্তান।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
11 February 2026

দুই সুপার ওভারের ম্যাচে আফগানদের হারাল প্রোটিয়ারা

নিউজ লিংক কমেন্টসে