দেশে ফিরল টাইগাররা

দেশে ফিরল টাইগাররা

চ্যানেল নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে সিরিজ নির্ধারক ম্যাচে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে বিজয়ের হাসি মুখে ঢাকায় পা রাখেন লিটন দাস, তাসকিন আহমেদ, শেখ মেহেদিরা।বাংলাদেশী সৌন্দর্য্য পণ্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের সঙ্গে ফিরেছেন পুরো কোচিং স্টাফও। বিমানবন্দরেই টাইগারদের মধ্যে দেখা গেছে আত্মবিশ্বাস আর স্বস্তির ছাপ। কারণ তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের প্রথম দুই ভাগ—ওয়ানডে ও টেস্টে ব্যর্থতার পর শেষ ধাপে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি।

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে তোলে মাত্র ১৩২ রান। জবাবে বাংলাদেশ ১৬.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। ম্যাচের সেরা পারফরমার ছিলেন স্পিনার শেখ মেহেদি হাসান, যিনি মাত্র ১১ রানে শিকার করেন ৪ উইকেট।

তবে এ বিজয়ের আনন্দ খুব বেশিক্ষণ উপভোগের সুযোগ পাচ্ছেন না টাইগাররা। কারণ আগামীকাল থেকেই শুরু হচ্ছে পাকিস্তান সিরিজের প্রস্তুতি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রতিটি ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
17 July 2025

দেশে ফিরল টাইগাররা

নিউজ লিংক কমেন্টসে