সড়ক অবরোধ করেছে সিএনজি চালিত অটো ড্রাইভাররা

সড়ক অবরোধ করেছে সিএনজি চালিত অটো ড্রাইভাররা

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ  ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানের নেয় আখাউড়া – আগরতলা আন্তর্জাতিক সড়কের বাইপাসে সড়ক অবরোধ করেছে সিএনজি চালিত অটোরিক্সা চালকেরা।
আজ রবিবার (২৭ জুলাই) সকাল ৭টা থেকে আখাউড়া বাইপাস এলাকার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক অবরোধ করায় বিজয়নগর থেকে আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ায় যাত্রী চলাচলে চরম দুর্ভোগের শিকার হয়। বিশেষকরে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা, বৃদ্ধরা এবং অসুস্থ রোগীদের দুর্ভোগ চরমে ওঠে। যদিও অবরোধকারীরা কিছু কিছু রোগীকে অটোরিকশায় যেতে দিয়েছে বলে জানায়।
অবরোধকারীরা জানায়, তাদের দাবীগুলো হলো ট্রাফিক কর্তৃক আটককৃত সিএনজি অটোরিকশাগুলো ছাড়তে হবে, পারমিট অনুযায়ী জেলার সর্বত্র চলতে দিতে হবে এবং জেলা ট্রাফিকের নির্যাতন বন্ধ করতে হবে। দাবীগুলো না মানলে তারা অনির্দিষ্ট কালের জন্য এই অবরোধ চালিয়ে যাবে।
তবে অবরোধকারীরা বাস চলাচলে কোন বাধা না দিলেও অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছে। বিকাল চারটার দিকে অটোরিকশা চলাচলে শিথিলতা দেখিয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
27 July 2025

সড়ক অবরোধ করেছে সিএনজি চালিত অটো ড্রাইভাররা

নিউজ লিংক কমেন্টসে