প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

চ্যানেল নিউজ ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগসহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেছে।

এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, চারদিনের সফরে মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা।

জানা গেছে, যুক্তরাজ্য সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি যুক্তরাজ্যের নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 June 2025

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

নিউজ লিংক কমেন্টসে