ইরানের পক্ষে লড়বে আরো দুই দেশের বাহিনী

ইরানের পক্ষে লড়বে আরো দুই দেশের বাহিনী

চ্যানেল নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,ইরান লড়াই চালিয়ে যাবে। সব শহীদের রক্তের বদলা নেওয়া হবে।

তিনি বলেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবকে সমর্থন করে। নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে।

খামেনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও ‘তাদের দায়িত্ব পালন করবে।’ তিনি আরও বলেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামি বিপ্লবকে ‘সাহায্য করতে চায়।’

এর আগে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছে, তখন এই বাহিনীই ইরানকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে।

তিনি বলেন, ‘আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার, তখন দুর্দান্ত কাজ করছেন।’

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে খামেনি বলেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কিন্তু মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রাখবে। ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে, যা তারা অব্যাহত রাখবে।

সর্বোচ্চ নেতা বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,ইরান লড়াই চালিয়ে যাবে। সব শহীদের রক্তের বদলা নেওয়া হবে।

তিনি বলেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবকে সমর্থন করে। নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে।

খামেনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও ‘তাদের দায়িত্ব পালন করবে।’ তিনি আরও বলেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামি বিপ্লবকে ‘সাহায্য করতে চায়।’

এর আগে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছে, তখন এই বাহিনীই ইরানকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে।

তিনি বলেন, ‘আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার, তখন দুর্দান্ত কাজ করছেন।’

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে খামেনি বলেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কিন্তু মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রাখবে। ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে, যা তারা অব্যাহত রাখবে।

সর্বোচ্চ নেতা বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।

সূত্র: আলজাজিরা।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 March 2026

ইরানের পক্ষে লড়বে আরো দুই দেশের বাহিনী

নিউজ লিংক কমেন্টসে