বড় দুর্ঘটনা থেকে রক্ষা : বুড়িমারী এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

বড় দুর্ঘটনা থেকে রক্ষা : বুড়িমারী এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

চ্যানেল নিউজ ডেস্ক : হঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দুটি বগি। সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয় যাত্রীদের মধ্যে। তবে ভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এমনই ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলস্টেশনে।
আজ শুক্রবার ১২ সেপ্টেম্বর রাতে বুড়িমারী এক্সপ্রেস ছাড়ার সময় হুক ছিঁড়ে বগি দুটি আলাদা হয়ে যায়।

স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতির পর ছাড়ার মুহূর্তে ‘ ক খ’ ও ‘ট ঠ’ বগির সংযোগ হুক বিকট শব্দে ছিঁড়ে যায়। এতে ট্রেনটি হঠাৎ থেমে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনার পর অন্তত তিন ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। অন্য লাইনে চলাচল স্বাভাবিক থাকায় তেমন ভোগান্তি হয়নি। পরে লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেসের মাধ্যমে নতুন হুক এনে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ সম্পন্ন করা হয়। এরপর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বলেন, ‘ভাগ্যিস বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। দ্রুত বগি সংযোগ মেরামত করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে।’

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 September 2025

বড় দুর্ঘটনা থেকে রক্ষা : বুড়িমারী এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

নিউজ লিংক কমেন্টসে