আজ শুক্রবার ১২ সেপ্টেম্বর রাতে বুড়িমারী এক্সপ্রেস ছাড়ার সময় হুক ছিঁড়ে বগি দুটি আলাদা হয়ে যায়।
স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতির পর ছাড়ার মুহূর্তে ‘ ক খ’ ও ‘ট ঠ’ বগির সংযোগ হুক বিকট শব্দে ছিঁড়ে যায়। এতে ট্রেনটি হঠাৎ থেমে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার পর অন্তত তিন ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। অন্য লাইনে চলাচল স্বাভাবিক থাকায় তেমন ভোগান্তি হয়নি। পরে লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেসের মাধ্যমে নতুন হুক এনে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ সম্পন্ন করা হয়। এরপর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বলেন, ‘ভাগ্যিস বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। দ্রুত বগি সংযোগ মেরামত করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে।’
Leave a Reply