ফ্লোটিলা থেকে ধরে নিয়ে বর্বরতা : জানালেন এক সাংবাদিক

ফ্লোটিলা থেকে ধরে নিয়ে বর্বরতা : জানালেন এক সাংবাদিক

চ্যানেল নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙতে ৪৫টি জাহাজে করে গাজার দিকে গিয়েছিলেন প্রায় ৫০০ অধিকারকর্মী। যার মধ্যে চিকিৎসক, সাংবাদিক, পরিবেশবাদীসহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন।

কিন্তু গাজা উপকূলে পৌঁছানোর আগে গত সপ্তাহে তাদের আন্তর্জাতিক জলসীমা থেকে ধরে নিয়ে যায় দখলদার ইসরায়েলের নৌবাহিনী। এরপর তাদের ওপর চালানো হয়েছে বর্বরতা।

যে অধিকারকর্মীদের ইসরায়েল আটক করেছিল তাদের মধ্যে ১৩৭ জনকে আজ শনিবার (৪ অক্টোবর) তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে ছিলেন ইতালির সাংবাদিক লরেঞ্জো অগোস্টিনো।

তিনি জানিয়েছেন, ইসরায়েল তাদের সঙ্গে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ মতো আচরণ করেছে। তাদের ওপর প্রথম থেকে শেষ পর্যন্ত নির্যাতন চালানো হয়েছে।

এ সাংবাদিক বার্তাসংস্থা আনাদোলুকে বলেছেন, “ইসরায়েল আমাদের সঙ্গে টেররিস্টের মতো আচরণ করেছে। গত দুইদিন আমাদের কোনো সুপেয় পানি দেওয়া হয়নি। আমাদের অপদস্থ করতে যা প্রয়োজন তার সব করেছে তারা। আমাদের চোখ বাঁধা হয়, হাতে হ্যান্ডকাফ পরানো হয়। পর্যাপ্ত কাপড় দেয়নি এবং প্রচণ্ড ঠান্ডা ভ্যানের ভেতর আমাদের রাখা হয়।”

আমার মনে হচ্ছিল আমি যেন কোনো বর্বর জায়গায় আছি। আমি আশা করছিলাম এ বর্বরতা খুব দ্রুত শেষ হবে।”— যোগ করেন লরেঞ্জো অগোস্টিনো।

এছাড়া তাদের আসোদ বন্দরে নেওয়ার পর ইসরায়েলি উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন-গিভির সেখানে আসেন বলেও জানিয়েছেন লরেঞ্জো অগোস্টিনো। তিনি বলেছেন, “আমরা যখন আসোদ বন্দরে পৌঁছাই তখন বেন গিভির বন্দরের বাইরে ছিল। সে নিশ্চিত করছিল আমাদের সঙ্গে সন্ত্রাসীর মতো আচরণ করা হয়। কারণ তার ধারণা আমরা সন্ত্রাসী।” সূত্র: আনাদোলু

Share this news as a Photo Card

শেয়ার করুন

5 responses to “ফ্লোটিলা থেকে ধরে নিয়ে বর্বরতা : জানালেন এক সাংবাদিক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
04 October 2025

ফ্লোটিলা থেকে ধরে নিয়ে বর্বরতা : জানালেন এক সাংবাদিক

নিউজ লিংক কমেন্টসে