বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে আগামীকাল শনিবার (১ নভেম্বর) সারাদেশে একযোগে এই কর্মসূচি পালন করা হবে।
জানা যায়, কেন্দ্রীয়ভাবে রাজধানীতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেবেন।
তারা সংবাদকর্মীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতনের বিচার, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষার দাবিতে বক্তব্য রাখবেন।
https://shorturl.fm/essrV