২১ দফা দাবিতে বিক্ষোভের ডাক সাংবাদিকদের

২১ দফা দাবিতে বিক্ষোভের ডাক সাংবাদিকদের

চ্যানেল নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ। সাগর-রুনি হত্যা মামলাসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবিতে সাংবাদিক সমাজ দেশব্যাপী এই বিক্ষোভের ডাক দিয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে আগামীকাল শনিবার (১ নভেম্বর) সারাদেশে একযোগে এই কর্মসূচি পালন করা হবে।

জানা যায়, কেন্দ্রীয়ভাবে রাজধানীতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেবেন।

তারা সংবাদকর্মীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতনের বিচার, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষার দাবিতে বক্তব্য রাখবেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “২১ দফা দাবিতে বিক্ষোভের ডাক সাংবাদিকদের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
31 October 2025

২১ দফা দাবিতে বিক্ষোভের ডাক সাংবাদিকদের

নিউজ লিংক কমেন্টসে