মেসির ‘আমি চাই’ স্লোগানে তোলপাড় ফুটবল বিশ্ব

মেসির ‘আমি চাই’ স্লোগানে তোলপাড় ফুটবল বিশ্ব

চ্যানেল নিউজ স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস। সেই সঙ্গে অ্যাডিডাস নির্মিত একটি সৃজনশীল প্রোমো ভিডিও ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যেখানে শোনা যাচ্ছে, লিওনেল মেসির মুখে উচ্চারিত হচ্ছে ‘আমি চাই’

ভিডিওটির মূল গল্প নির্মিত হয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় তাসের খেলা ‘ত্রুকো’কে ঘিরে। এক টেবিলে মুখোমুখি বসেছেন লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল; অপরদিকে লেন্দ্রো পারেদেস এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া।

দৃশ্যের শুরুতেই দলের প্রিয় কিটম্যান মারিও দি স্তেফানো একটি পুরোনো রেডিও ঠিক করেন, আর বাজতে শুরু করে সান্দ্রোর ক্লাসিক গান ‘Tengo’-‘Divididos’-এর পরিবেশনায়।

পরের দৃশ্যে দেখা যায় কোচ লিওনেল স্কালোনিকে হাতে একটি পত্রিকা নিয়ে দাঁড়িয়ে থাকতে। পত্রিকার শিরোনাম- ‘আর্জেন্টাইন স্বপ্ন কি এখনও বেঁচে আছে?’ জবাবে স্কালোনি শুধু বলেন, ‘তুমি কী ভাবো?’

ভিডিওতে বর্তমান দলের তারকা ক্রিশ্চিয়ান রোমেরো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এমিলিয়ানো মার্টিনেজ, জিও লো সেলসো, নিকো গঞ্জালেস ছাড়াও দেখা যায় থিয়াগো আলমাদা, হুয়ান ফয়েথ, টাগলিয়াফিকো ও মার্কোস আকুনাকে।

নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল ফুটবলারদের মধ্যেও জায়গা পেয়েছেন জুলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ক্লাদিও এচেভেরি, নিকো পাজ, ভ্যালেন্টিন কার্বনি ও লিওনার্দো বালার্দি।

তবে ভিডিওর সবচেয়ে আলোচিত অংশটি আসে শেষ মুহূর্তে। তাস খেলতে খেলতে এএফএ সভাপতি তাপিয়া বলেন, ‘আমি চাই, এর দাম চার!’-যা স্পষ্টভাবে ইঙ্গিত করে চতুর্থ বিশ্বকাপ তারকার স্বপ্নের দিকে। এরপরই মেসি হাসিমুখে ধীরস্বরে উচ্চারণ করেন, ‘আমি চাই।’ মুহূর্তেই অন্যান্যরা উল্লাসে ফেটে পড়েন।

গুঞ্জন উঠেছে- তাহলে কি ২০২৬ বিশ্বকাপে আবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন মেসি? ভক্তরা বলছেন, এই তিন শব্দেই লুকিয়ে আছে কোটি মানুষের স্বপ্ন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

3 responses to “মেসির ‘আমি চাই’ স্লোগানে তোলপাড় ফুটবল বিশ্ব”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
08 November 2025

মেসির ‘আমি চাই’ স্লোগানে তোলপাড় ফুটবল বিশ্ব

নিউজ লিংক কমেন্টসে