ঘরে পড়ে ছিল বাবা-মেয়ের মরদেহ

ঘরে পড়ে ছিল বাবা-মেয়ের মরদেহ

চ্যানেল নিউজ ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাটে এক ঘর থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত মেয়েটির মাকে। তারও গলাকাটা ছিল।

বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে ঘটেছে এ ঘটনা।

নিহতরা হলেন- মো. রতন মিয়া (৩০) ও তার মেয়ে নরিয়া আক্তার (৭)। রতন ঢাকায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ভোর চারটার দিকে খবর পেয়ে সাড়ে চারটার দিকে রতন মিয়ার ঘরে প্রবেশ করে পুলিশ। এসময় খাটের ওপর গলাকাটা অবস্থায় রতনের ও মেঝেতে তার মেয়ে নরিয়ার মরদেহ পড়ে ছিল। পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, নিহত রতনের স্ত্রীর গলাও কাটা হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরোধে মারামারির একপর্যায়ে তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছেন- তার তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

2 responses to “ঘরে পড়ে ছিল বাবা-মেয়ের মরদেহ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 November 2025

ঘরে পড়ে ছিল বাবা-মেয়ের মরদেহ

নিউজ লিংক কমেন্টসে