ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে,
আজ বৃহস্পতিবার ১ জানুয়ারি ভোর সাড়ে ৬টায় সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি কসবা উপজেলার রঘুরামপুন এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার ছয়শত চৌত্রিশ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে যার ১ কোটি ৫৫ লক্ষ ২৩ হাজার টাকা।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
https://shorturl.fm/6Egbj
https://shorturl.fm/TqP7W
https://shorturl.fm/qOycN